Thursday, April 26, 2018

কৃষ্ণকলি

মেঘ জমছে সাঁঝের আকাশ-পটে
শাল-সেগুনের হিন্দোলিত-মাথে
ধায় কিশোরী গহন বনের পথে
মুক্ত-বেণী পিঠের পরে লোটে,
ঘন কেশে মহুয়া ফুলের বাস
লজ্জা পাবার পায়নি অবকাশ
আমার পানে দেখল কিনা চেয়ে
আমি জানি আর জানে সেই মেয়ে ||

- পুরুলিয়া, ২২শে শ্রাবণ, ১৪২১

No comments:

Post a Comment

আলোয় ফেরা

প্রতি বছর সময়ের কাঁটা মিলিয়ে এই বৈশাখ মাসে আমার নিউ জার্সির ঘর-গেরস্থালির আশপাশ ঘিরে প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে । কোথায় “দারুণ অগ্নিবা ...